সাফে বাংলাদেশের সেমিফাইনাল কবে, প্রতিপক্ষ কে

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। বাংলাদেশ ৪-০ ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। তাতে চূড়ান্ত হলো সেমিফাইনালের সূচি।
ভারত, পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ও ভুটান।
১৪ নভেম্বর সাফের দুই সেমিফাইনাল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ভুটান। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পাকিস্তানকে হারালে বাংলাদেশ ২০০৫ সালের পর প্রথমবার সাফ টুর্নামেন্টের ফাইনালে খেলবে। আর ১৭ নভেম্বর হবে ফাইনাল ম্যাচ।
বাংলাদেশ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী এই গ্রুপের চ্যাম্পিয়ন ‘বি’ গ্রুপের রানার্সআপের সঙ্গে খেলবে। ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তান। এই ম্যাচটি রাত সাড়ে ৮টায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ভুটানের সেমিফাইনালে খেলাটা নির্ভর করছিল বাংলাদেশের ওপর। বাংলাদেশ ২ গোলের ব্যবধানে জিতলেই তাদের সেমিফাইনালে খেলার সুযোগ হতো। বাংলাদেশ দিয়েছে ৪ গোল। বাংলাদেশের চার গোলদাতা হলেন- শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হাসান।

শ্রীলঙ্কার জালে যেভাবে ৪ গোল দিলো বাংলাদেশ
ফারহান যেন একের ভেতর তিন: রোনালদিনিওর স্টেপ ওভার, মেসির ড্রিবলিং আর ইয়ামালের চতুরতা