জাপানে ভূমিকম্পে আহত ২২, নিরাপত্তায় কমানো হলো বুলেট ট্রেনের গতি

সিটিজেন জার্নাল ডেস্ক

জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন। এছাড়া আগামী এক সপ্তাহ সম্ভাব্য শক্তিশালী ভূমিকম্পের ব্যাপারে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সেইসঙ্গে বুলেট ট্রেনের গতিও কমানো হয়েছে।
জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে। মূল ভূমিকম্পের পর কয়েকটি ছোট কম্পনও অনুভূত হয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচারে, ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে। সবচেয়ে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে আইচি প্রিফেকচারে। এছাড়া হামামাতসু শহর, কিয়োটো, নারা, ইয়ামানাশি ও গিফুসহ বিস্তীর্ণ এলাকায় এর প্রভাব পড়ে। তবে রাজধানী টোকিওতে ভূমিকম্পটি অনুভূত হয়নি।
জাপানের টেলিভিশনে প্রচারিত একটি ফুটেজে দেখা গেছে, বিভিন্ন দোকানের ভাঙা জানালা ও রাস্তায় ছড়িয়ে পড়েছে। একটি বইয়ের দোকানে তাক থেকে পড়ে মেঝেতে বইয়ের স্তূপ জমে যায়।
আহতদের মধ্যে কয়েকজন আতঙ্কে ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে যান বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ভূমিকম্পের পর বাসিন্দাদের আগামী এক সপ্তাহ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাপানের আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই থেকে তিন দিন আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
জাপানের আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আয়াতাকা এবিতা বলেন, ভূমিধস, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়া এবং বৃষ্টিপাতের সম্ভাব্য প্রভাব সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। তবে এখন পর্যন্ত নানকাই ট্রফ প্লেট এলাকায় অস্বাভাবিক কোনো পরিবর্তন শনাক্ত হয়নি। বিজ্ঞানীদের আশঙ্কা, এই এলাকায় ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প হতে পারে।
এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিনকানসেন বুলেট ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। ভূমিকম্পে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: আরব নিউজ

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪, তীব্র গরমে দুর্ভোগে হাজারো মানুষ