বিরোধী অবস্থানে ভ্যান্স-রুবিও, ইরান যুদ্ধ নিয়ে কি বিভক্ত ট্রাম্পের দল

সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে মার্কিন প্রশাসনের অন্দরমহল থেকে আসছে নানা ধরনের বার্তা। এর মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযান এতটাই কার্যকর প্রমাণিত হচ্ছে যে, বড় আকারের সামরিক অভিযান পুনরায় শুরু করার কোনো প্রয়োজন নেই। ট্রাম্প প্রশাসনের পরস্পরবিরোধী বার্তার ভিড়ে তার এ বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর এটি সামনে এল, যা যুদ্ধের প্রতি জনগণের প্রবল বিরোধিতারই বহিঃপ্রকাশ বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মেনে নিয়েছেন।

সংঘাত নিয়ে রুবিও, ট্রাম্প ও ভ্যান্স কী বলেছেন
প্যারিসে গ্রুপ অফ সেভেন বা জি৭ ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর রুবিও বলেছেন, তিনি জি৭ মিত্রদের জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান এতটাই কার্যকরী যে এই মুহূর্তে বড় ধরনের কোনো সামরিক অভিযানের প্রয়োজন নেই। তার মতে, অর্থনৈতিক উপায় ও অর্থনৈতিক চাপের মাধ্যমে যদি আমরা একই উদ্দেশ্য অর্জন করতে পারি, তাহলে সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই। এটা অচলাবস্থা নয়। তিনি আরও যোগ করেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়তে চলেছে। একই সঙ্গে হরমুজ প্রণালির আশেপাশে মার্কিন বাহিনী অবস্থান করবে জানিয়ে তিনি জি-৭ মিত্রদের নৌচলাচল রক্ষায় সাহায্য করার জন্য আহ্বান জানান।
রুবিওর বক্তব্যের অনেকটাই মিল পাওয়া যায় ট্রাম্পের সঙ্গে। সোমবার (৯ নভেম্বর) নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন, ইরানের বিরুদ্ধে আরও হামলা হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তার মতে, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্ররা ‘স্থিতাবস্থা’ বজায় রাখাকেই পছন্দ করে। এর অর্থ তিনি ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের দিকে ইঙ্গিত করেছেন। ট্রাম্পের দাবি, সংঘাত নিরসনের একটি ‘ইতিবাচক গতি’ দেখা যাচ্ছে, যদিও পরিস্থিতি বদলালে যুক্তরাষ্ট্র ‘প্রস্তুত ও সজাগ’ থাকবে।
তবে প্রশাসনের ভেতরেও মতপার্থক্য কম নয়। প্রথম থেকেই ইরান যুদ্ধের কট্টর সমালোচক ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে তিনি রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের জন্য এ সংঘাতকেই দায়ী করেছেন। ভ্যান্স ইরানের সঙ্গে একটি চুক্তির পক্ষে থাকলেও রয়টার্সের এক নির্ভরযোগ্য সূত্র বলছে, ট্রাম্পের মতে এ মুহূর্তে তা সম্ভব নয়।

নিষেধাজ্ঞা, অবরোধ ও কূটনৈতিক দরকষাকষির গোলকধাঁধা
কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনের আলোচনা কার্যত স্থবির। ইরান হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের শর্ত লঙ্ঘনের দায়ে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে এবং যুক্তরাষ্ট্রও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়িয়ে চলেছে। এমনকি ইরানের বন্দরগুলো অবরোধ করে রাখা এবং স্থলভিত্তিক সরবরাহ পথগুলোও বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। সেপ্টেম্বরে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে এবং আলোচনা পুনরায় শুরু করার জন্য ৭ দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করেছিল। এরপর থেকে তেহরান বলেছে, সেই সময়সীমা কমিয়ে দুই দিন করা হতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি হ্রাস, তেল সরবরাহে ছাড় পুনর্বহাল এবং জব্দকৃত ইরানি তহবিল মুক্ত করা।
যুদ্ধ পুনরায় শুরু করা অথবা তেহরানের সঙ্গে চুক্তির জন্য আরও জোরালো চাপ দেওয়ার মধ্যে দ্বিধাবিভক্ত ট্রাম্প আপাতত মধ্যপন্থা অবলম্বন করেছেন। পূর্ণাঙ্গ সামরিক অভিযানে ফেরা এড়িয়ে ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের অভিযান আরও জোরদারের পরিকল্পনা করেছেন। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও সিআইএ পরিচালক জন র্যাটক্লিফসহ প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও এ কৌশলকে সমর্থন করেছেন। তবে পাকিস্তান, ইরাক ও তুরস্কসহ এ অঞ্চলের বেশ কয়েকটি মার্কিন মিত্র দেশ উদ্বিগ্ন। কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী চাপ প্রয়োগের অভিযান তাদের নিজেদের ব্যবসায়িক স্বার্থের ক্ষতি করতে পারে।
কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফট-এর নির্বাহী সহ-সভাপতি ত্রিতা পারসি বলেছেন, ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা ও অবরোধের দীর্ঘমেয়াদী মার্কিন নীতি কেবল একটি অস্থিতিশীল স্থিতাবস্থা-কেই দীর্ঘায়িত করবে, যা শেষ পর্যন্ত আরও সামরিক সংঘাতের দিকে গড়াবে। তবে তার মতে, ট্রাম্পের জন্য সরে আসার একটি উপায় হতে পারে নিষেধাজ্ঞা ও অবরোধগুলো কাগজে-কলমে বজায় রেখে নীরবে তা শিথিল করা। তিনি আরও বলেন, একটি নতুন ভারসাম্য তৈরি হয়েছে, যেখানে নিষেধাজ্ঞা প্রয়োগ এতটাই শক্তিশালী যে যুক্তরাষ্ট্র দাবি করতে পারে বিধিনিষেধগুলো এখনও বহাল আছে, আবার এতটাই দুর্বল যে তেহরানকে এ নতুন স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করা থেকে বিরত রাখতে পারে।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফল কি ট্রাম্পের কৌশলকে প্রভাবিত করেছে
বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ট্রাম্পের কৌশলকে সরাসরি প্রভাবিত করেছে। ওয়াশিংটন ডিসির সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র নন-রেসিডেন্ট ফেলো নেগার মোর্তাজাভি বলেছেন, রিপাবলিকানদের শোচনীয় নির্বাচনি পরাজয় আরও উত্তেজনা বৃদ্ধির রাজনৈতিক মূল্য নাটকীয়ভাবে বাড়িয়ে দিয়েছে এবং ডেমোক্র্যাটদের এ যুদ্ধের বিরোধিতা করার জন্য আরও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। তিনি আরও বলেন, ডেমোক্র্যাটরা যদি ঐক্যবদ্ধ হয়ে তাদের নতুন ক্ষমতাকে জোরালোভাবে ব্যবহার করে, তবে তারা ট্রাম্পের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন করে তুলতে পারে এবং এটি শেষ করার জন্য তার ওপর চাপ সৃষ্টি করতে পারে।কূটনৈতিক সাফল্যের কোনো নিশ্চয়তা নেই, কিন্তু উত্তেজনা বৃদ্ধির রাজনৈতিক ও কৌশলগত ব্যয় ক্রমাগত বেড়েই চলেছে, যা আরেকটি যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দিচ্ছে।
ট্রাম্প ও ভ্যান্স উভয়েই স্বীকার করেছেন, রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ আংশিকভাবে দায়ী ছিল। ট্রাম্প বলেছেন, ভোটাররা পেট্রোলের মূল্যবৃদ্ধির জন্য প্রস্তুত ছিলেন না। রয়টার্স/ইপসোসের এক জরিপ অনুসারে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক যার মধ্যে ৯৩ শতাংশ ডেমোক্র্যাট এবং ৫১ শতাংশ রিপাবলিকান- ইরান যুদ্ধ বন্ধকারী কংগ্রেসীয় আইনের পক্ষে।

ইরান কী বলছে
ওয়াশিংটন যখন সামরিক উত্তেজনা থেকে কিছুটা সরে আসছে বলে মনে হচ্ছে, তখনও ইরানি কর্মকর্তারা তাদের বাগাড়ম্বর বাড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এই যুদ্ধ সামরিক উপায়ে কিংবা নিষেধাজ্ঞা বাড়িয়েও শেষ হবে না, বরং কেবল সম্মান ও সমঝোতার মাধ্যমেই এর অবসান ঘটবে। ইরানের সংবাদ সংস্থা ইরনা-তে প্রকাশিত এক মন্তব্যে তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের দাবি ও শর্তাবলি মেনে চলার আহ্বান জানান। আরাঘচি আরও বলেন, ট্রাম্পের অনেক আগেই উপলব্ধি করা উচিত ছিল ইরানের সঙ্গে যুদ্ধে তিনি তার কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি এবং পারবেনও না।
ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান মহসিন রেজাই সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, যুদ্ধে মার্কিন সরকার বিধ্বস্ত হয়েছে এবং এখন ইরানের দাবির কাছে তাদের আত্মসমর্পণ করার সময় এসেছে। ইরান আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তারা অভ্যন্তরীণভাবে জনসাধারণকে এবং মার্কিন নাগরিকদেরও এটা বোঝানোর চেষ্টা করছে, আলোচনার সময় ইরানের দেওয়া শর্তগুলোর জবাব না দিয়ে এ যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা করার কোনো উপায় নেই।

কূটনীতির বর্তমান অবস্থা
কূটনীতির বর্তমান অবস্থাও বেশ পরস্পরবিরোধী। মঙ্গলবার (১০ নভেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহা মধ্যস্থতা প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে এবং উভয় পক্ষ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছে। এর আগের দিন হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করার পর ট্রাম্প এই সংঘাতের অবসানের অগ্রগতির কথাও বলেন। তিনি আরও বলেন, ইরান আমাদের সঙ্গে কথা বলছে, এবং তারা অত্যন্ত বিনয়ের সঙ্গে কথা বলছে। অন্যদিকে রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনীতির জন্য উন্মুক্ত, তবে ইরানের বর্তমান দাবিগুলোকে সম্পূর্ণ অবাস্তব। তিনি বলেন, আমরা আশা করি যে পরিস্থিতি বদলাতে পারে- এবং যদি তা হয়, আমরা কূটনীতির জন্য প্রস্তুত।
এদিকে, ইরানি কর্মকর্তারা মধ্যস্থতার সর্বশেষ প্রতিবেদনগুলো নিয়ে আরও বেশি সংশয় প্রকাশ করেছেন। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের দাবি মেনে নিতে হবে। রেজাই বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না এবং যেকোনো নতুন মার্কিন হামলার জবাবে ইরান অনেক দূরের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে। তিনি আরও বলেন, ইরান তার কোনো সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশ থেকে বের হতে দেবে না। এটি সম্ভাব্য পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রের চাওয়া একটি ছাড়ের সম্ভাবনা নাকচ করে দেয়।