মার্কিন সেনাপ্রধানসহ ৩ শীর্ষ জেনারেল বরখাস্ত
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৯: ৪৯

মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ। ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জসহ ৩ শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য জানালেও বরখাস্তের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।
জেনারেল জর্জ ২০২৩ সাল থেকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জর্জের পাশাপাশি বরখাস্ত হওয়া অন্য ২ কর্মকর্তা হলেন আর্মি ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হডনি এবং সেনার প্রধান চ্যাপলিন মেজর জেনারেল উইলিয়াম গ্রিন।
জর্জের শূন্যপদে ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে স্থলাভিষিক্ত হচ্ছেন জেনারেল ক্রিস্টোফার লানিভ, যিনি হেগসেথের প্রধান সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। গত এক বছরে এক ডজনেরও বেশি শীর্ষস্থানীয় জেনারেল ও অ্যাডমিরালকে বরখাস্ত করেছেন হেগসেথ। জেনারেল র্যান্ডি জর্জ তারই সর্বশেষ সংযোজন।
এ নেতৃত্ব পরিবর্তন এমন এক সময়ে ঘটল যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত পঞ্চম সপ্তাহে গড়িয়েছে। হেগসেথ দায়িত্ব নেওয়ার পর থেকেই মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে ব্যাপক রদবদল আনছেন, যার ফলে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস সি কিউ ব্রাউনকেও এর আগে পদ হারাতে হয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন প্যারাট্রুপার ও মেরিন সেনাদের নতুন মোতায়েন এবং ইরানকে 'প্রস্তর যুগে' পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির মধ্যেই পেন্টাগনের এ শীর্ষ পর্যায়ের রদবদল মার্কিন রণনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: এপি

/এমএকে/