শিরোনাম

৪ কার্গো এলএনজি কিনবে সরকার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৪ কার্গো এলএনজি কিনবে সরকার
এলএনজি

গত এক মাসের অধিক সময় ধরে দেশে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। চলমান এই জ্বালানি সংকট মোকাবিলায় আরও ৪ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রিসভার ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, এর মধ্যে বিপি সিঙ্গাপুর পিটিই থেকে আনা হবে এক কার্গো এলএনজি। এই কার্গোর প্রতি এমএমবিটিইউ দাম ধরা হয়েছে ২৮.০৩ ডলার।

এছাড়া আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজির ২৭.৫৪ ডলার দরে কেনা হবে। আর ভাইটল এশিয়ার এক কার্গো প্রতি এমএমবিটিইউ এলএনজি কেনা হবে ২৬.৬৭ ডলারে।

এছাড়া আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে আরেক কার্গো প্রতি এমএমবিটিইউ এলএনজি ২৩.৯৮ ডলার দরে কেনা হবে।

/জেএইচ/