শিরোনাম

চট্টগ্রাম কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম কারাগারে আ.লীগ নেতার মৃত্যু
নুর ইসলাম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে নুর ইসলাম (৫০) নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাকাটিয়া এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে। তিনি মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন নুর ইসলাম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নুর ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

নিহতের পরিবার ও কারা সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার নুর ইসলামকে গত ৩১ জুলাই কারাগারে আনা হয়েছিল। গত ৩১ আগস্ট সেই মামলায় জামিনে মুক্তি পেলে ১ সেপ্টেম্বর কারাগার থেকে বের হন। কিন্তু আরেকটি মামলায় তাকে কারাফটক থেকে গ্রেপ্তার করা হয়।

/জেএইচ/