শিরোনাম

হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ট্রাম্পের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ট্রাম্পের
পরিবর্তিত নামের মানচিত্র ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এবার হরমুজ প্রণালির নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিবর্তিত নাম হবে ‘ট্রাম্প প্রণালি’। এই নামের একটি মানচিত্রের ছবিও প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও সরকারি দপ্তর হোয়াইট হাউস।

বুধবার (২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলে, এখন যেহেতু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তাহলে কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত? আমেরিকার মতো এটিও আগের চেয়ে আরও ‘উষ্ণ’ হয়ে উঠবে!

এই লেখা সম্বলিত একটি ছবি ও মানচিত্র শেয়ার করেছে হোয়াইট হাউস। যার ক্যাপশনে লেখা ছিলো, ‘শুনতে বেশ ভালোই লাগছে।’

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথগুলোর একটি। বিশ্ব জ্বালানি পরিবহনের এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পর থেকে প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

সংঘাতের পর থেকেই ইরান হরমুজ প্রণালি ব্যবহারে ইচ্ছুক বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো থেকে টোল আদায়ের ঘোষণা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ইরানের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে। সেইসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রণালিটি দখলের হুমকি দিয়েছে। এবার নাম পরিবর্তনের প্রস্তাব দিলেন তিনি।

সূত্র: টাইম ম্যাগাজিন, সিএনবিসি

/জেএইচ/