নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা
নাটোর সংবাদদাতা

নাটোরের চাঁদপুরে আনারুল ইসলাম (৬০) নামের এক হোমিওপ্যাথিক চিকিৎসককে কুপিয়ে হত্যা করে মরদেহ সড়কে ফেলে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার চাঁদপুর বাজারে নৃশংস এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
নিহত আনারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার দাসমারিয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। নাটোরের চাঁদপুর বাজারে তার হোমিও চিকিৎসালয় রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে অজ্ঞাত অস্ত্রধারীরা আনোয়ারুল ইসলামের চেম্বারে ঢুকে তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে রাত ৮টার দিকে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনোয়ারুলকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর হাসপাতালের চিকিৎসক ডা. মইনুল হক জানান, আনারুল ইসলামের মাথা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারালো অস্ত্রের আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, আনারুল ইসলাম নামের একজনের হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।

নাটোরে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায়
অভিযোগের পর ডিসি ও দুই ইউএনকে প্রত্যাহার

-CznNewsLab-37ecd8-256x144.webp)