যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০: ১২

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। ছবি: রয়টার্স
ইরানের সঙ্গে প্রস্তাবিত যুদ্ধবিরতির মেয়াদ ঠিক কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে যুদ্ধবিরতির সময়সীমা নিয়ে যে জল্পনা ছড়িয়েছে, তা নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট।
লেভিট এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির বিষয়ে কোনো কঠোর বা সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি। তিনি বলেন, কিছু সংবাদে যেমনটা দেখেছি, প্রেসিডেন্ট তেমন কোনো কঠোর সময়সীমা নির্ধারণ করেননি। আমি জানি কিছু বেনামী সূত্রের বরাতে দাবি করা হচ্ছে যে ৩-৫ দিনের একটি সময় দেওয়া হয়েছে, তবে এ তথ্যটি সঠিক নয়।
হোয়াইট হাউস স্পষ্ট করেছে, শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে কিছু নির্দিষ্ট শর্তাবলি দেওয়া হয়েছে। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ওই শর্তগুলোর বিষয়ে ইরানি নেতাদের কাছ থেকে একটি সম্মিলিত প্রতিক্রিয়া বা ঐক্যবদ্ধ সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। লিভিট জোর দিয়ে বলেন, কোনো ধরনের গুঞ্জন বা বেনামী সূত্রের তথ্যে কান না দিয়ে প্রেসিডেন্টের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই এ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে। মূলত ইরানের পক্ষ থেকে ইতিবাচক এবং সুনির্দিষ্ট সাড়া পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা

/এমএকে/