মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির প্রধান ৩ কারণ জানালেন ট্রাম্প

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির প্রধান ৩ কারণ জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পেছনে মূল কারণ হিসেবে ইরানের সাথে যুদ্ধ, দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ইসরায়েলের প্রতি মার্কিন জনগণের চরম নেতিবাচক মনোভাবকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইসরায়েলের প্রতি রিপাবলিকানদের অতিরিক্ত বা অন্ধ সমর্থন শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও দলটির নির্বাচনি বিপর্যয়ের জন্য ইরান যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টিকে দায়ী করেছিলেন। ট্রাম্প ভ্যান্সের এ মন্তব্যের সঙ্গে পুরোপুরি একমত পোষণ করেছেন।

হোয়াইট হাউসে মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানের জন্য সাংবাদিক রস ডুথাটকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, এবার মধ্যবর্তী নির্বাচনে তিনি সরাসরি প্রার্থী ছিলেন না। তবে বেশ কয়েকজন রিপাবলিকান প্রার্থীর জয়ে মাঠে নেমে ব্যাপক প্রচার চালিয়েছিলেন। তার দাবি, তিনি যদি নিজে নির্বাচনে প্রার্থী হতেন, তবে নির্বাচনের ফলাফল ভিন্ন হতে পারত।

ইসরায়েল সম্পর্কে যুক্তরাষ্ট্রের বর্তমান মনোভাব তুলে ধরে ট্রাম্প জানান, দেশটির নানা কর্মকাণ্ড ও অবস্থানের কারণে মার্কিন সাধারণ মানুষের মনে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। তার মতে, ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ইসরায়েলের প্রতি মার্কিনিদের বিরূপ মনোভাব- এ তিনটি বিষয়ই রিপাবলিকানদের ভরাডুবির পেছনে বড় ভূমিকা রেখেছে।

সূত্র: সিবিএস নিউজ

/এমএকে/