মৃত্যুর পর স্বর্গে যেতে চান ট্রাম্প

মৃত্যুর পর স্বর্গে যেতে চান ট্রাম্প
সিটিজেন জার্নাল ডেস্ক

সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’-এ সাংবাদিক রস ডাউথ্যাটের মুখোমুখি হয়ে নিজের ধর্মবিশ্বাস, পরকাল, চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রতি জমে থাকা বিদ্বেষ এবং ইউএফও আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বিষয়টি সামনে আসে।
সাক্ষাৎকারে মৃত্যুর পর কী হতে পারে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প নিজেকে একজন ধার্মিক মানুষ হিসেবে দাবি করেন। স্বর্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, তাত্ত্বিকভাবে তার স্বর্গে পৌঁছানোরই কথা, তিনি কোনোভাবেই নরকে যেতে চান না। পাশাপাশি বিশ্ববাসী তাকে যেন মৃত্যুর পরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, সেই আশার কথা ব্যক্ত করেন তিনি।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে একাধিকবার প্রাণঘাতী হামলার হাত থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওঠে আসে ক্ষমা করার বিষয়টি। সাংবাদিক ডাউথ্যাট জানতে চান, স্বর্গে যাওয়ার পূর্বশর্ত যদি হয় জেমস কোমি বা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমা করা, তবে তিনি তা করবেন কি না? প্রশ্ন শেষ হতে না হতেই নিজের অবস্থানে অনড় থেকে ট্রাম্প জানান, তাদের ক্ষমা করা তার পক্ষে কোনোদিন সম্ভব নয়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি আক্রোশ লুকিয়ে না রেখে তিনি বলেন, তাদের তিনি ঘৃণা করেন এবং সারা জীবন করে যাবেন। তাই ক্ষমা করার মতো কোনো মানসিকতা তার নেই।
কথোপকথনের এক পর্যায়ে ইউএফও প্রসঙ্গও উঠে আসে। এ নিয়ে ট্রাম্প নিজের সংশয়ের কথা জানালেও ওভাল অফিসে মার্কিন বিমানবাহিনীর দক্ষ ও পেশাদার পাইলটদের সঙ্গে তার সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, ওই পাইলটরা কোনো ভুলভাল গুজবে বিশ্বাস করার মানুষ নন। তারা সম্পূর্ণ পেশাদার মনোভাব নিয়ে বেশ কিছু অস্বাভাবিক ও রহস্যময় আকাশযানের অভিজ্ঞতার কথা তার কাছে বর্ণনা করেছেন, যা চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের