ইরানের আপত্তিকর ও অবাস্তব দাবিতে আটকে আছে স্থায়ী সমাধান: রুবিও

সিটিজেন জার্নাল ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামানোর আলোচনা থমকে গেছে। কোনোভাবেই যেন সামনে এগোচ্ছে না কূটনৈতিক প্রচেষ্টা। এর জন্য সরাসরি তেহরানের অবস্থানকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রবিবার (৮ নভেম্বর) ফ্লোরিডায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দুই পক্ষের মধ্যকার ব্যবধান এখনো অনেক বেশি।
জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে প্যারিস যাওয়ার প্রাক্কালে রুবিও বলেন, ইরানের দাবিগুলো শুধু অগ্রহণযোগ্যই নয়, এর কিছু দাবি আপত্তিকর, হাস্যকর ও বাস্তবতার সঙ্গে মিল নেই। ফলে এখন পর্যন্ত আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
রুবিও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব সমস্যার কূটনৈতিক সমাধান চান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কখনো কখনো তা সম্ভব হয় না। সব সমস্যার সমাধান যে শুধু আলোচনার মাধ্যমে হবে, এমন নিশ্চয়তাও নেই।
এর আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনা এগোলে নতুন করে হামলা শুরুর আশঙ্কা অনেকটাই কমে যাবে। তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে কোনো সমঝোতা হলে সংঘাত পুনরায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমবে বলে মনে করেন তিনি।
তবে আলোচনার সময়সীমা নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। রুবিও জানিয়েছেন, তেহরান আলোচনায় ফেরার সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করার প্রস্তাব দিয়েছে। সবমিলিয়ে দুই দেশের সমঝোতার পথ এখনো বেশ ধোঁয়াশাচ্ছন্ন।
সূত্র: নিউইয়র্ক টাইমস

মার্কিন-ইসরায়েল সংঘাত নিয়ে মোজতবা খামেনির নতুন নির্দেশ