স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে ইউনিয়ন পর্যায়ে হবে ‘কল্যাণ অফিস’: মন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্যখাতে উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে ‘কল্যাণ অফিস’ স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরের মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। যার অংশ হিসেবে, স্বাস্থ্যখাতে উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে কল্যাণ অফিস স্থাপন করা হবে। একই সঙ্গে আগামী তিন বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে বৃদ্ধি করে ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হবে। হাসপাতালগুলোতে চিকিৎসার পাশাপাশি রোগীদের খাবারের মানও বৃদ্ধি করা হবে।
মাদক নির্মূলের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে জানিয়েছেন মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে মাদককারবারি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না– একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে। তাই যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দুর্নীতি নির্মূলে সবার সহযোগিতা কামনা করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। সবাই মিলে আমরা জনগণের রায় নিয়েছি, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে। কাজেই আমাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। দুর্নীতি নির্মূল করতে হবে।
তিনি আরও বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে। এ দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তর থেকে কার্যকর উদ্যোগ নিতে হবে। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম প্রমুখ।

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে কিশোরের মরদেহ উদ্ধার 