শিরোনাম

সৌদিতে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় বাংলাদেশিকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সৌদিতে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় বাংলাদেশিকে গুলি করে হত্যা
মো. কামরুল জামান

বাংলাদেশে তখন ভোর, সৌদি আরব প্রবাসী মো. কামরুল জামান স্ত্রী হালিমা বেগমের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনা গতকাল রবিবার (৩০ আগস্ট) সৌদি আরবের তায়েফ শহরে ঘটেছে বলে জানিয়েছে নিহত কামরুল জামানের পরিবার। মৃত্যুকালে কামরুলের বয়স হয়েছিল ৩৭ বছর।

কামরুল দুই ছিলের জনক ছিলেন। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামে।

কামরুলের পরিবারের সদস্যরা জানিয়েছে, গতকাল ভোরে স্ত্রী হালিমা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় তাকে গুলি করে এক ব্যক্তি তখন স্ত্রী স্বামীর ‘মা গো, মা গো’ চিৎকার শুনতে পান। এরপরই কল কেটে যায়। সৌদি আরবে থাকা কামরুলের স্বজনরা জানিয়েছেন, কামরুল প্রাণ বাঁচাতে দৌড়ে একটি মার্কেটে ঢুকে পড়েছিলেন। সেখানে গিয়েও ওই ব্যক্তি গুলি করেন। হামলাকারী এরপর নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

কামরুল সৌদি আরবে যান আড়াই বছর আগে। যাওয়ার সময় যে ধারদেনা করেছিলেন, তা এখনো তার সব শোধ করতে পারেননি। এর মধ্যেই কামরুলের মৃত্যুর খবরে তাঁর বাড়ি স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে।

/আরএ/