শিরোনাম

কেউ আপনাকে সত্যিই ভালোবাসে কিনা যেভাবে বুঝবেন

সিটিজেন ডেস্ক
কেউ আপনাকে সত্যিই ভালোবাসে কিনা যেভাবে বুঝবেন
ছবি: সংগৃহীত

ভালোবাসা শুধু মুখের কথায় প্রকাশ পায় না। অধিকাংশ ক্ষেত্রেই কারো আচরণ, যত্ন এবং ছোট ছোট কাজের মধ্য দিয়েই বোঝা যায়। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেউ আমাদের প্রতি কতটা গভীর অনুভূতি পোষণ করে। তবে কিছু বিষয় রয়েছে, যেগুলো খেয়াল করলে সহজেই বোঝা যায় সামনের মানুষটি আপনাকে সত্যিই ভীষণ ভালোবাসে।
আপনার ছোট ছোট বিষয়েও গুরুত্ব দেয়
আপনি কী পছন্দ করেন, কী অপছন্দ করেন এসব বিষয় সে মনোযোগ দিয়ে খেয়াল রাখে। এমনকি আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু সে মনে রেখেছে আপনার প্রিয় খাবার বা কোনো বিশেষ দিনের কথা। এই মনোযোগই সত্যিকারের ভালোবাসার প্রকাশ।
আপনার সুখ-দুঃখে পাশে থাকে
শুধু ভালো সময়েই নয়, খারাপ সময়েও যে মানুষটি আপনার পাশে থাকে, সে ই আসলে আপনাকে গভীরভাবে ভালোবাসে। আপনার কষ্টে সে নিজেও কষ্ট পায় এবং আপনাকে স্বস্তি দিতে চেষ্টা করে।

আপনার কথা মন দিয়ে শোনে

আপনি কী বলছেন, তা সে গুরুত্ব দিয়ে শোনে। শুধু শুনেই নয়, বুঝতেও চেষ্টা করে। আপনার কথা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করে এটাই একজন ভালোবাসার মানুষের বড় গুণ।
আপনার জন্য সময় বের করে
ব্যস্ততার মাঝেও সে আপনার জন্য সময় রাখে। কারণ তার কাছে আপনি গুরুত্বপূর্ণ। সময় দেওয়া মানেই সে আপনাকে অগ্রাধিকার দিচ্ছে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


আপনাকে সম্মান করে
ভালোবাসা কখনোই অসম্মানের সঙ্গে যায় না। আপনার মতামত, সিদ্ধান্ত এবং ব্যক্তিত্বকে সে সম্মান করে। এমনকি মতের অমিল হলেও আপনাকে ছোট করে না।
আপনার স্বপ্নকে সমর্থন করে
আপনি জীবনে কী করতে চান, তা সে গুরুত্ব দিয়ে দেখে। আপনার স্বপ্ন পূরণে সে উৎসাহ দেয়, প্রয়োজন হলে পাশে দাঁড়ায়।
আপনার খুঁতগুলো মেনে নেয়
কেউই নিখুঁত নয়। কিন্তু যে মানুষটি আপনাকে ভালোবাসে, সে আপনার ভালো দিকের পাশাপাশি খারাপ দিকগুলোও মেনে নেয়। আপনাকে বদলানোর চেষ্টা না করে, আপনাকে বুঝতে চায়। তবে কিছু ক্ষেত্রে বাজে দিকগুলো পরিবর্তনে সে আপনাকে সমর্থন দিতে পারে।
আপনার প্রতি সৎ থাকে
সে আপনার সঙ্গে খোলামেলা থাকে এবং কোনো বিষয় লুকানোর চেষ্টা করে না। আপনার কাছে নিজের কথাগুলো বলতেও সে খুব নিরাপদ বোধ করে ।

আপনার নিরাপত্তা নিয়ে চিন্তা করে
আপনি ঠিক আছেন কিনা, কোথায় যাচ্ছেন, নিরাপদে পৌছালেন কিনা এসব নিয়ে তার চিন্তা থাকে। এটা নিয়ন্ত্রণ নয়, বরং আপনার প্রতি তার যত্নের প্রকাশ।
ঝগড়ার পরও সম্পর্ক ঠিক রাখতে চায় ও চেষ্টা করে
সব সম্পর্কেই ঝগড়া হয়। কিন্তু ভালোবাসার মানুষটি ঝগড়ার পর সম্পর্ক ঠিক রাখতে আগ্রহী থাকে। সে অহংকার না করে সমাধানের পথ খুঁজে নেয়।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


আপনার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করে
যে মানুষটি আপনাকে সত্যিই ভালোবাসে, সে আপনাকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করে। তার ভাবনায় আপনি স্থায়ীভাবে জায়গা পান।

আপনার সব বিষয়েই আলোচনা করে সমাধান করে
দোষ ত্রুটিগুলো নিয়ে আলোচনা করে সেগুলোর সমাধান করে এবং সময় নিয়ে ঠাণ্ডা মাথায় ভাবতে চেষ্টা করে।
আপনার অনুপস্থিতি তাকে চিন্তিত করে

কখন কোন কারণে বা ব্যস্ততার জন্যে আপনি তার খোঁজ না রাখতে পারলে সে চিন্তিত হয় এবং আপনার খোঁজ নিতে চেষ্টা করে । আপনার অনুপস্থিতি তাকে ভাবায়।

সত্যিকারের ভালোবাসা খুব কঠিন কিছু নয়। এটি অনুভবের বিষয় যেখানে যত্ন, সম্মান, বিশ্বাস এবং আন্তরিকতা একসঙ্গে কাজ করে। যদি কারো আচরণে এই লক্ষণগুলো দেখতে পান, তবে বুঝতে পারবেন সে আপনাকে সত্যিই ভীষণ ভালোবাসে।

/এসএনআর/