বিশ্বকাপ ফাইনাল: মধ্যরাতে মঞ্চ মাতাবেন সঞ্জয়

সিজেডএন ডেস্ক

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবার প্রথমবারের মতো দেশের দর্শকদের সামনে পারফর্ম করতে যাচ্ছেন। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিত ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনে আজ (রবিবার) সংগীত পরিবেশন করবেন তিনি।
তবে আয়োজকদের আগের ঘোষণার তুলনায় সঞ্জয় দেবের পরিবেশনার সময় পরিবর্তন করা হয়েছে। সন্ধ্যা ৬টার পরিবর্তে তিনি মঞ্চে উঠবেন রাত ১১টা ৩০ মিনিটে। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস তাদের ফেসবুক পেজে প্রকাশিত হালনাগাদ সূচিতে এ তথ্য জানিয়েছে। তার আগে দর্শকদের মাতিয়ে রাখবেন ডিজে জুডু।
বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ট্রিপল টাইম কমিউনিকেশনস ছয় দিনব্যাপী ‘ফ্যান ফেস্ট ২.০’-এর আয়োজন করেছে। সমাপনী দিনে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ বড় পর্দায় সরাসরি উপভোগের পাশাপাশি থাকছে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং নানা বিনোদনমূলক আয়োজন।
গত ১৪ জুলাই শুরু হওয়া এই ফ্যান ফেস্টে এরই মধ্যে পারফর্ম করেছেন ফিরোজ জং, ডিজে সুমন, ব্ল্যাক জ্যাং, ডিজে তন্ময়, তাসনিম আনিকা, ডিজে প্রিয়ন্তী, মিলা ইসলাম, ডিজে রিশাদ, ডিজে তৃষা ও ডিজে সানী। সমাপনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন সঞ্জয় দেব।
অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘টিকিট টুমরো’র মাধ্যমে এখনো টিকিট বিক্রি চলছে। ফাইনাল ম্যাচের দিনের টিকিটের মূল্য রাখা হয়েছে ৭০০ টাকা।
লাইভ কনসার্টে অংশ নিতে গত শুক্রবার ঢাকায় পৌঁছান সঞ্জয় দেব। দেশে এসেই তিনি কনসার্ট ভেন্যু পরিদর্শন করেন এবং ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন। শনিবার বনানীর একটি স্টুডিওতে পরিবেশনার প্রস্তুতি হিসেবে দীর্ঘ সময় মহড়া করেছেন তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে সঞ্জয় দেব বলেন, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ তার জন্য যেমন গর্বের, তেমনি বাংলাদেশের পরিচয় বিশ্বমঞ্চে তুলে ধরারও একটি বড় সুযোগ ছিল। দেশের দর্শকদের সামনে পারফর্ম করতে পারাকে তিনি বিশেষ অনুভূতির বলে উল্লেখ করেন।
তিনি জানান, প্রায় এক ঘণ্টার পরিবেশনায় ফিফার অফিসিয়াল সাউন্ডট্র্যাক ‘সির সির’-এর পাশাপাশি তার জনপ্রিয় কয়েকটি ট্র্যাক এবং দর্শকদের অনুরোধের গানও পরিবেশন করবেন। তার প্রত্যাশা, দর্শকরা গান ও নাচের মধ্য দিয়ে বিশ্বকাপ ফাইনালের উৎসবকে স্মরণীয় করে তুলবেন।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডা পর্বে সঞ্জয় দেবের পরিবেশনা ব্যাপক প্রশংসা কুড়ায়। সেদিন তার মেরুন রঙের পোশাকে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা ও বাংলাদেশের লাল-সবুজের প্রতীকী নকশা ফুটে ওঠে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরে।
বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেবের শৈশবের একটি অংশ কেটেছে দেশে। তিন বছর বয়সে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ শুরু করেন তিনি। পরে ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন। দেশের মাটিতে তার প্রথম পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।