তুমি-ই আমার শ্রেষ্ঠ বাবা

তুমি-ই আমার শ্রেষ্ঠ বাবা
নাঈম তালুকদার

বাবা এটি কেবল একটি শব্দ নয়, এটি আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধা মিশ্রিত এক অদ্ভুত অনুভূতির নাম। এই একটি শব্দেই লুকিয়ে থাকে নির্ভরতার প্রতীক, নিঃস্বার্থ ভালোবাসা আর শক্তির স্তম্ভ।
আমার কাছে ‘বাবা’ শব্দটির মানে হয়ত সাধারণ ৮-১০ জন সন্তানের মতো নয়, কারণ আমার বাবা একজন প্রবাসী। সেই ছোট্টবেলায় বাবা আমাদের মুখে হাসি ফোটাতে আর স্বপ্নগুলো পূরণ করতে তিনি নিজের ছোট ছোট ইচ্ছেগুলো ত্যাগ করেছেন, স্বপ্ন আর নিজের দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন সুদূর প্রবাসে।
তাই ছোটোবেলা থেকেই বাবার আদর বা স্পর্শ বলতে একমাত্র ভরসা ছিল ফোনের স্ক্রিন। যখন বুঝতে শিখেছি, এরপর থেকে শেষ কবে একসাথে বসে ইফতার করেছি, ঈদের দিন নামাজে গিয়েছি, বা একসাথে কোরবানির গোশ্ত খেয়েছি, মনে নেই। কারণ আমার বাবা একজন ইমাম আর সেই পবিত্র দায়িত্ব পালন করতে ঈদের সময়েও তাকে কর্মস্থলে থাকতে হয়।
এখানেই হয়ত একজন প্রবাসী বাবা-ছেলের সবচেয়ে বড় আক্ষেপ থেকে যায়। অনেক তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও হয়ে ওঠে না একসাথে সেহরি খাওয়া, ইফতার ভাগাভাগি করা, ঈদের নামাজ শেষে পা ছুঁয়ে সালাম করা, কিংবা জড়িয়ে ধরে ‘ঈদ মোবারক’ বলা।
হ্যাঁ, বাবা বছরে একবার দেশে আসেন, কিন্তু তাতে কি আর এই বিশেষ দিনগুলো ফিরে আসে?
বাবারা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন সন্তান ও পরিবারের প্রতিটি মানুষের ছোট-বড় স্বপ্নগুলো পূরণ করতে। অথচ তাদের প্রতি আমাদের অভিযোগের শেষ নেই।
আজ বাবা দিবসে শুধু এইটুকুই বলি, যেখানেই থাকো, তুমি সবসময় আমার কাছে শ্রেষ্ঠ। তোমার ছায়া, ভালোবাসা, তোমার সেই নিঃশব্দ ত্যাগ সব মনে থাকে, সব অনুভব করি। তোমাকে ভালোবাসি, বাবা।