শিরোনাম

গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬: কোন বিভাগে কে জিতলেন

গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬: কোন বিভাগে কে জিতলেন
গ্যামি অ্যাওয়ার্ডে তারকারা। ছবি: সংগৃহীত

সংগীত জগতের সর্বোচ্চ সম্মানজনক স্বীকৃতি গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে প্রধান বিভাগগুলোতে সাফল্য অর্জন করেছেন ব্যাড বানি, কেনড্রিক লামার, বিলি আইলিশ ও লেডি গাগা।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রিপ্টো ডট কম অ্যারেনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘ডেবি তিরার মাস ফোটোস’ অ্যালবামের জন্য গ্র্যামির সর্বোচ্চ সম্মান অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন ব্যাড বানি। র‍্যাপ তারকা কেনড্রিক লামার ‘লুথার’ গানের জন্য রেকর্ড অব দ্য ইয়ার এবং ‘জিএনএক্স’ অ্যালবামের জন্য সেরা র‍্যাপ অ্যালবামসহ একাধিক বিভাগে পুরস্কার অর্জন করেন।

অন্যদিকে, ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ গানের মাধ্যমে সং অব দ্য ইয়ার পুরস্কার পান বিলি আইলিশ। পপ তারকা লেডি গাগা তার ‘মেহেম’ অ্যালবামের জন্য সেরা পপ ভোকাল অ্যালবামসহ মোট দুটি পুরস্কার অর্জন করেন।

তারকাবহুল এই আয়োজনটি টানা ষষ্ঠবারের মতো সঞ্চালনা করেন জনপ্রিয় কমেডিয়ান ট্রেভর নোয়া। মঞ্চে বিভিন্ন বিভাগে পুরস্কার তুলে দেন হ্যারি স্টাইলস, চার্লি এক্সসিএক্স ও শ্যাপেল রোয়ানের মতো তারকারা।

দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের নজর ছিল ভারতীয় শিল্পীদের দিকে। আনুশকা শঙ্কর, সিদ্ধান্ত ভাটিয়া, শক্তি ও চারু সুরি বিভিন্ন বিভাগে মনোনয়ন পেলেও এ বছর তারা কেউই পুরস্কার জিততে পারেননি।

একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর প্রধান বিজয়ীরা:

  • অ্যালবাম অব দ্য ইয়ার: ডেবি তিরার মাস ফোটোস — ব্যাড বানি
  • রেকর্ড অব দ্য ইয়ার: লুথার — কেনড্রিক লামার ও এসজেডএ
  • সং অব দ্য ইয়ার: ওয়াইল্ড ফ্লাওয়ার — বিলি আইলিশ
  • সেরা নতুন শিল্পী: অলিভিয়া ডিন
  • সেরা পপ ভোকাল অ্যালবাম: মেহেম — লেডি গাগা
  • সেরা র‍্যাপ অ্যালবাম: জিএনএক্স — কেনড্রিক লামার
  • সেরা রক অ্যালবাম: নেভার এনাফ — টার্নস্টাইল
  • সেরা মিউজিক ভিডিও: এনজাইটি — ডোয়েচি
  • সেরা অডিও বুক ও বর্ণনা: মেডিটেশন — দালাই লামা

এ ছাড়া কেনড্রিক লামার বেস্ট র‍্যাপ পারফরম্যান্স ও বেস্ট র‍্যাপ সং বিভাগেও পুরস্কার অর্জন করেন। লেডি গাগা তার ‘আব্রাকাদাবরা’ গানের জন্য সেরা ড্যান্স-পপ রেকর্ডিং সম্মান লাভ করেন।

/জেএইচ/