ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা

ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড গদাধরডাঙ্গী গ্রামে ২ নারীসহ ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় দুজন প্রতিবেশী ঠেকাতে আসলে তাদের একজনকেও কুপিয়ে হত্যা করা হয়।
নিহতরা হলেন, হত্যাকারী আকাশের ফুপু রাহেলা বেগম (৪৫), তার দাদী আমেনা বেগম (৭০) ও প্রতিবেশী কাবুল (৪০)। কাবুল ওই গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় রিকশাচালক।
অপরজন আহত প্রতিবেশী হলেন রিয়াজুল ইসলাম (৩৫)। আহত ব্যক্তিকে উদ্ধার করে এলাকাবাসী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসা শেষে রাত ১২টার দিকে তিনি বাড়িতে ফেরেন।
আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন হোসেন বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে ওই বাড়ির উঠানে গিয়ে ৩ জনের লাশ পড়ে থাকতে দেখি। ঘাতক আকাশ পালিয়ে গেছে। তবে কেন এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোঃ শহীদুল ইসলাম বলেন, ৩ জনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘাতক আকাশ কে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

ফরিদপুরে দুই ভাইকে কোপাল প্রতিপক্ষ, একজনের হাত-পা বিচ্ছিন্ন
শেরপুর ও ফরিদপুর জেলায় নতুন ডিসি নিয়োগ