এবার প্রধানমন্ত্রীর কাছে দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের যে কোনো সমস্যা সমাধানে আমাদের প্রধানমন্ত্রী একটা কাজই করছেন, সেটা হচ্ছে কার্ড। বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি এবং দুর্নীতি। এর থেকে মুক্তি পাওয়ার জন্য তাহলে প্রধানমন্ত্রীকে বলবো- আমাদেরকে চাঁদাবাজ এবং দুর্নীতিবিরোধী কার্ড দেন।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, জনগণের সেবা করার জন্য এনসিপির দরজা সবার জন্য খোলা থাকবে। গণহত্যাকারী এবং ফ্যাসিবাদের সহযোগী, সন্ত্রাস এবং চাঁদাবাজ ছাড়া বাকি সবার জন্য আমাদের দরজা খোলা থাকবে।
সরকার ব্যর্থ বলেও মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, নির্বাচনের পরে দেখছি, এ সরকার ভয়ানকভাবে ব্যর্থ। শুধুমাত্র জনগণের আকাঙ্খা বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে নয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা এ সরকারের জনগণের গণরায় বাস্তবায়ন এবং প্রশাসনিক ক্ষেত্রে দুর্বলতা দেখছি।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির এই মুখপাত্র বলেন, আমরা এনসিপিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়তে গুরুত্ব দিচ্ছি। আমরা এতটুকু নিশ্চয়তা দিতে চাই, যারা আমাদেরকে ভোট দিতে আসবেন, তাদের একটা ভোটও আমরা নষ্ট হতে দিবো না। আমরা প্রত্যেকটি কেন্দ্রে শক্তিশালীভাবে পাহারা দিবো।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির এখন হানিমুন পিরিয়ড যাচ্ছে: হান্নান মাসউদ
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু: মির্জা ফখরুল