সুরের র্মূছনায় অদিতির রজতজয়ন্তী উদযাপন
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২২: ৪৭

চট্টগ্রামের উত্তর কাট্টলীর ঐতিহ্যবাহী সংগঠন ‘অদিতি সঙ্গীত নিকেতন’-এর রজতজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী উৎসব অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
‘অসাম্প্রদায়িক চেতনায় মিলিত হোক সকল প্রাণ’—এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের উত্তর কাট্টলীর ঐতিহ্যবাহী সংগঠন ‘অদিতি সঙ্গীত নিকেতন’-এর রজতজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ ও ২৫ এপ্রিল কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এই উৎসবে সুর, ছন্দ ও বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে মিলিত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উৎসবজুড়ে ছিল গুণীজন সংবর্ধনা, সনদ প্রদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণ, বায়োস্কোপ, যাদু প্রদর্শনসহ নানা আয়োজন। শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে লিংকন দাশ মঞ্চে আয়োজিত পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমীন শামসুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা যামিনী দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ রফিক উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মো. সেলিম উদ্দিন, মোস্তফা-হাকিম কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মাইনুদ্দিন চৌধুরী মাঈনু, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ আব্বাস রশিদ, রাজনীতিবিদ আলহাজ সামসুল আলম, কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবুল কাসেমসহ আরও অনেকে।
রঞ্জন দাশ ও পূর্ণা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন পরিষদের সদস্য সচিব জুয়েল শীল ও ডা. কিশোর আচার্য্য। অদিতির প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সঙ্গীত শিল্পী, শিশু সাহিত্যিক ও প্রাবন্ধিক কেশব জিপসী এবং ইমন সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা ডা. রতন কুমার দেবনাথকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। এছাড়া জাতীয় নতুন কুঁড়ি প্রতিযোগিতায় দেশসেরা দ্বিতীয় স্থান অর্জনকারী তুষ্মি দাশকে বিশেষভাবে অভিনন্দন জানানো হয়।
বক্তারা বলেন, ‘অদিতি’ শুধু একটি সঙ্গীত প্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল বিকাশের অন্যতম কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দীর্ঘ ২৫ বছরে প্রতিষ্ঠানটি স্থানীয় মানুষের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে। বিপুল মানুষের উপস্থিতি এ প্রতিষ্ঠানের জনপ্রিয়তারই প্রমাণ।
তারা আরও বলেন, শিশুদের সাংস্কৃতিক চর্চায় যুক্ত করা গেলে তারা মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠে। পাশাপাশি সমাজে সংস্কৃতির বিকাশ মাদক, জুয়া ও নানা অপরাধ প্রতিরোধেও সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতা ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

/এমআর/