শিরোনাম

সংকট সমাধানে বড় ধরনের ছাড় জরুরি: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

সিটিজেন ডেস্ক
সংকট সমাধানে বড় ধরনের ছাড় জরুরি: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো। ছবি: বিবিসি

নিউইয়র্কে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরান সংকট নিয়ে কড়া অবস্থান তুলে ধরেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো।

তার মতে, তেহরানের পক্ষ থেকে উল্লেখযোগ্য ছাড় এবং নীতিগত পরিবর্তন ছাড়া এই সংকটের টেকসই সমাধান সম্ভব নয়।

সংবাদ সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, বৈঠকে বারো বলেন, ‘ইরানের নেতৃত্ব যদি বড় ধরনের ছাড় দিতে এবং তাদের অবস্থানে মৌলিক পরিবর্তন আনতে প্রস্তুত না হয়, তাহলে এই সংকটের কোনো স্থায়ী সমাধান পাওয়া যাবে না।’

এর আগে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওই আলোচনার বিষয়ে পরে তেহরান জানায়, দুই পক্ষ ‘যুদ্ধবিরতি এবং আরোপিত সংঘাতের অবসানে কূটনৈতিক প্রচেষ্টার অগ্রগতি’ নিয়ে মতবিনিময় করেছে।

বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে বারো ইঙ্গিত দেন, সংকট নিরসনে আন্তর্জাতিক চাপ ও সমঝোতার পথই এখন সবচেয়ে কার্যকর বিকল্প।

সূত্র: আল জাজিরা

/এমআর/