প্রেমের ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ, অভিনেত্রীর বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

বিয়ের প্রলোভন দেখিয়ে লন্ডনের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে ৯ কোটি ৩৫ লাখ রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে তেলেগু অভিনেত্রী ও বিগ বস তারকা আশু রেড্ডির বিরুদ্ধে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় আশু ও তার পরিবারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে হায়দ্রাবাদের সেন্ট্রাল ক্রাইম স্টেশন (সিএসএস)। ভুক্তভোগী যুবকের নাম ওয়াই ভি ধর্মেন্দ্র। তার বাবা সত্যনারায়ণ এই অভিযোগ দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালে আশু রেড্ডি লন্ডনে ভ্রমণে গেলে সেখানে ধর্মেন্দ্রর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিনেত্রী তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গাড়ি, সোনা এবং সম্পত্তির জন্য টাকা নিয়েছিলেন। এছাড়া মানিকোন্ডার একটি ফ্ল্যাটের জন্য ১ কোটি ৮০ লাখ রুপি নেন অভিনেত্রী।
অভিযোগে আরও বলা হয়েছে, অভিনেত্রী ২০২০ সালের জুলাই এবং ২০২৫ সালের জুলাই মাসে দুইবার বিয়ে করতে অস্বীকার করেন। তার বাবা-মা এবং বোনও এই ঘটনায় জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে, অর্থ আত্মসাতের অভিযোগকে ‘ভুয়া তথ্য’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী আশু রেড্ডি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন, আমার সম্মতি ছাড়া কোনো ধরনের ভুয়া খবর বা তথ্য ছড়ানো হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভক্ত ও সংবাদমাধ্যমকে তথ্য প্রচারের ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
বর্তমানে বিষয়টি নিয়ে বলিপাড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত চলমান থাকলেও অভিনেত্রী নিজের অবস্থানে অনড় থেকে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।
আশু রেড্ডি মূলত তেলেগু সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। তবে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস তেলেগু’তে অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান। ‘চাল মোহন রাঙ্গা’, ‘ফোকাস’, ‘স্পার্ক লাইফ’, ‘ইয়েভাম’ এবং ‘পদ্মাব্যুহম লো চক্রধারী’র মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সূত্র: এএনআই, ইন্ডিয়ান এক্সপ্রেস

রিয়া চক্রবর্তীর ব্যাংক অ্যাকাউন্ট ‘ডি-ফ্রিজ’ করার নির্দেশ