‘রাক্ষসের’ আইটেম গানে বলিউড অভিনেত্রী নাতালিয়া

বিনোদন ডেস্ক

‘রাক্ষস’ সিনেমার আইটেম গানে নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চলচ্চিত্রভিত্তিক গ্রুপ ও পেজে সম্প্রতি একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। অনেকেই দাবি করছেন, এটি আসন্ন সিনেমা ‘রাক্ষস’-এর আইটেম গানের শুটিংয়ের দৃশ্য।
বিষয়টি নিশ্চিত করেছে ছবিটির প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশনের কর্ণধার আজিম হারুন। তিনি বলেন, ‘এটি আমাদের ছবির আইটেম গানের একটি দৃশ্য, যা শুটিং সেট থেকে কীভাবে জানি ফাঁস (লিক) হয়েছে। যাকে দেখা যাচ্ছে তিনি বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। আমার মনে হয় তিনি এই প্রথমবার কোনো বাংলা ছবিতে অভিনয় করলেন।’
ইউরোপীয় বংশোদ্ভূত নাতালিয়া জানোসজেক বলিউডের পাশাপাশি হলিউডের কিছু প্রজেক্টেও অভিনয় করেছেন। তাকে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো ছবিতে দেখা গেছে। এছাড়া সালমান খানের সঞ্চালনায় জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছিলেন তিনি।
প্রযোজনা সংস্থার আরেক কর্ণধার শাহরীন আখতার সুমি জানান, গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের কোরিওগ্রাফার আদিল শেখ। সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। কণ্ঠ দিয়েছেন জিএম আশরাফ ও দোলা।
তিনি বলেন, বড় বাজেটে তৈরি করা হচ্ছে আইটেম গানটি, যার শুটিং দেশের বাইরে বড় আয়োজনে চলছে। দর্শকদের গানটি ভালো লাগবে বলে তারা আশাবাদী।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
উল্লেখ্য, রিয়েল এনার্জি এর আগে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবিটি প্রযোজনা করেছিল, যা বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল।