৮ বছর লিভ-ইনের পর বিয়ে করলেন অর্জুন

৮ বছর লিভ-ইনের পর বিয়ে করলেন অর্জুন
সিজেডএন ডেস্ক

দীর্ঘ আট বছর লিভ-ইন জীবনের পর অবশেষে বিয়ে করলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও মডেল-ডিজাইনার গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস।
শুক্রবার (২১ আগস্ট) গোয়ায় ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা জুটি।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের অধীনে তাদের এই আইনি বিয়ে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, প্রাক্তন স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সাল থেকে গ্যাব্রিয়েলার সঙ্গে বসবাস শুরু করেন অর্জুন। ২০১৯ সালে তাদের প্রথম সন্তান অ্যারিকের জন্ম হয়। এর চার বছর পর ২০২৩ সালে আসে দ্বিতীয় সন্তান আরিভ।
এক পডকাস্টে অর্জুন বলেছিলেন, বিয়ে আমার কাছে মূলত একটি কাগজের বিষয়। আমরা মানসিকভাবে নিজেদের বিবাহিত মনে করি। ভালোবাসাকে কোনো কাগজ দিয়ে মাপা যায় না।
২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদানের ঘোষণা দেন অর্জুন। অবশেষে তার এক বছর পর আইনি স্বীকৃতি সেই সম্পর্ক পেল। দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ককে এবার কাগজে-কলমেও স্থায়ী রূপ দেওয়ায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন অর্জুন-গ্যাব্রিয়েলা।

গোবিন্দ-সুনীতার বিচ্ছেদে নতুন মোড়