শিরোনাম

সেই রাত ছিলো ভয়ঙ্কর: মনীষা কৈরালা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
সেই রাত ছিলো ভয়ঙ্কর: মনীষা কৈরালা
মনীষা কৈরালা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা। মারণব্যাধি ক্যানসারকে জয় করে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন নেপালী বংশোদ্ভূত এই নায়িকা। তবে এই পথচলা মোটেও সহজ ছিল না। ২০১২ সালে যখন তার শরীরে চতুর্থ পর্যায়ের ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে, তখন থমকে গিয়েছিলো তার গোছানো সংসার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় অধ্যায়ের স্মৃতিচারণ করেছেন মনীষা কৈরালা। নেপালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথম নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর পান। অভিনেত্রীর ভাষ্য, ‘সেই রাতটি ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ ও নিঃসঙ্গ রাত। মনে হচ্ছিল, কোনো এক গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছি। সেই রাত ছিল ভয়ঙ্কর, মনে হচ্ছিল মারা যাবব।’

মানুষ যে ভিড়ের মধ্যেও একাকী হতে পারে, সেটা তিনি গুরুতর অসুস্থতার সময় অনুভব করেছেন। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পর তিনি এখন জীবনকে তিনি ‘দ্বিতীয় সুযোগ’ হিসেবে দেখছেন। জীবন থেকে শিক্ষাও নিয়েছেন। আগে যেসব বিষয়ে উদাসীন ছিলেন, এখন সেগুলোওে গুরুত্বের সঙ্গে নেন।

প্রসঙ্গত, ১৯৯১ সালে ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে বলিউডে পদার্পণ করেণ মনীষা কৈরালা। প্রথম সিনেমাতেই দর্শকদের মনে জায়গা করে নেন এই অভিনেত্রী। তারকাবহুল এই সিনেমায় ছিলেন দিলীপ কুমার, রাজ কুমার, অমরেশ পুরী, অনুপম খের, জ্যাকি শ্রফের মতো তারকারা। শেক্‌সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর প্রেরণায় নির্মিত সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়। এরপর ‘দিল সে’, ‘কোম্পানি’, ‘খেলা’, ‘কার্তুজ’, ‘লাল বাদশাহ’, ‘লাওয়ারিশ’, ‘লোহা’, ‘দুশমনি’, ‘গুড্ডু’সহ অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করেছেন।

/জেএইচ/