শিরোনাম

এক মাস পর প্রকাশ্যে অভিনেত্রীর মৃত্যুর খবর

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
এক মাস পর প্রকাশ্যে অভিনেত্রীর মৃত্যুর খবর
ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ

প্রায় এক মাস পর প্রকাশ্যে এসেছে ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজের মৃত্যুর খবর। গত ১৫ জুলাই মাত্র ২৭ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী।

রবিবার (১৬ আগস্ট) অনন্যার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে তার পরিবারের পক্ষ থেকে একটি শোকবার্তা প্রকাশ করা হলে বিষয়টি সামনে আসে।

পরিবারের পক্ষ থেকে শোকবার্তা বলা হয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানা জটিলতার সঙ্গে লড়াই করছিলেন অনন্যা। প্রায় এক বছর ধরে অসুস্থ থাকার পরও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে গেছেন তিনি।

এতে বআলা হয়েছে, অনন্যা ছিলেন প্রাণবন্ত একজন মানুষ। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় অনন্যার আত্মার শান্তি কামনা করার পাশাপাশি এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এক মাস পর অভিনেত্রীর মৃত্যুর খবর এলো নিজের আইডি থেকে
এক মাস পর অভিনেত্রীর মৃত্যুর খবর এলো নিজের আইডি থেকে

উল্লেখ্য, ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন অনন্যা রাজ। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘গোস্ট’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। মাত্র ২৭ বছর বয়সে সম্ভাবনাময় এই অভিনেত্রীর চলে যাওয়ার খবরে ভারতীয় বিনোদন অঙ্গন ও তার ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের আবহ।

/এসবি/