সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের

সিলেট সংবাদদাতা

সিলেটের ওসমানীনগর উপজেলায় তেলবাহী পদ্মা কোম্পানির ট্রাক ও আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনার আরও ৩ জন আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত ৩ জন অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ জানায়, তেলবাহী ট্রাকটি সিলেট থেকে ঢাকায় যাচ্ছিলো। আর অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিলো। মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ৭ জন আহত হয়। তাদের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।
এর আগে ৭ অগাস্ট সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুইটি বাসের সংঘর্ষে ৯ জন প্রাণ হারায়।