শিরোনাম

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির
অভিনেত্রী সাফা কবির

বিনোদন জগতের তারকাদের জন্য সম্মান ও স্বীকৃতির অন্যতম বড় প্রতীক ‘হলিউড ওয়াক অব ফেম’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের ফুটপাতজুড়ে বিস্তৃত এই ঐতিহাসিক স্থানটি বিশ্বজুড়ে পরিচিত। বিভিন্ন সময়ের খ্যাতিমান অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে এখানে স্থাপন করা হয়েছে বিশেষ তারকা-চিহ্ন। এবার সেই বিখ্যাত ‘ওয়াক অব ফেম’-এ নিজের প্রিয় তারকার নাম দেখে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবির।

শনিবার (২২ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া দুটি ছবি প্রকাশ করেছেন তিনি।

ছবিতে দেখা গেছে, হলুদ জামা পরে ‘ওয়াক অব ফেম’-এ মাইকেল জ্যাকসনের তারকার পাশে বসে আছে সাফা কবির। তার চোখে-মুখে উচ্ছ্বাসের আনন্দ।

ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেন, মাইকেল জ্যাকসনের ভক্ত হিসেবে এই মুহূর্তটি আমাকে ধরে রাখতেই হলো। হলিউড ওয়াক অব ফেমে পা রাখার পর যে নামটি খুঁজছিলাম, সেটি ছিল মাইকেল জ্যাকসন। অবশেষে যখন সেটি দেখতে পেলাম, হৃদয়টা যেন আনন্দে ভরে গেল। এটি আমার জন্য সত্যিই স্মরণীয় মুহূর্ত।

এদিকে, বর্তমানে ভ্রমণ ও ব্যক্তিগত সময় কাটাচ্ছেন সাফা কবির। বড় কোনো উৎসবকেন্দ্রিক আয়োজনে নাটক নিয়ে হাজির হন তিনি। সর্বশেষ কোরবানির ঈদে কয়েকটি নাটক মুক্তি পেয়েছিলো তার। এরপর নতুন কোনো নাটক বা ওয়েবভিত্তিক কাজের ঘোষণা এখনো সামনে আসেনি।

/এসবি/