দুই যুগ পর বড়পর্দায় সালমান-সঞ্জয় জুটি

বিনোদন ডেস্ক

দীর্ঘ প্রায় দুই যুগ পর আবারও বড়পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন সালমান খান ও সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মধ্যপ্রাচ্যভিত্তিক অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর হিন্দি ভাষায় অফিশিয়াল ট্রেলার প্রকাশ পেয়েছে। সিনেমাটিতেই দেখা যাবে একসময়ের সফল এই বলিউড জুটিকে।
সালমান খান নিজেই তার অফিশিয়াল ইনস্টাগ্রামে সিনেমার ট্রেলারটি শেয়ার করেছেন। ধারণা করা হচ্ছে, সিনেমায় তাদের উপস্থিতি গল্পের একটি বড় অংশজুড়ে থাকবে।
‘সেভেন ডগস’ সিনেমাটি পরিচালনা করছেন হলিউডের পরিচালক জুটি আদিল এল আরবি এবং বিলাল ফাল্লাহ। ছবিটির মূল ধারণা ও সহ-চিত্রনাট্য তৈরি করেছেন তূর্কি আল-শেখ।
মিশরের দুই খ্যাতিমান অভিনেতা আহমেদ এজ এবং করিম আবদেল আজিজকে কেন্দ্র করে সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে। তবে ছবিটির বৈশ্বিক আবেদনের কারণ আন্তর্জাতিক কাস্ট। সালমান-সঞ্জয় ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মনিকা বেলুচ্চি (ইউরোপ), জিয়ানকার্লো এস্পোসিটো (হলিউড), মার্টিন লরেন্স, তারা এমাদ, নাসের আল-কাসাবি ও ম্যাক্স হুয়াংয়ের মতো খ্যাতনামা আন্তর্জাতিক তারকারা।
‘সেভেন ডগস’ ছবিটি আরবি ও ইংরেজি ভাষায় নির্মিত। তবে এটি বিশ্বের বিভিন্ন ভাষায় এটি মুক্তি দেওয়া হবে।
জানা গেছে, বিশ্বখ্যাত অ্যাকশন কোম্পানি ৮৭ইলেভেন শ্বাসরুদ্ধকর অ্যাকশন ও স্টান্ট সিকোয়েন্স ডিজাইন করেছে। অ্যাকশন কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন প্রখ্যাত স্টান্ট ডিজাইনার স্টিফেন ডানলেভি।
ছবিটি প্রযোজনা করেছে সেলা স্টুডিওস। সহযোগিতায় রয়েছে, সৌদি আরবের ‘জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি’ এবং ‘রিয়াদ সিজন’। বিশাল ক্যানভাস ও চোখধাঁধানো অ্যাকশনে নির্মিত এই বৈশ্বিক থ্রিলারটি গত ২৭ মে মধ্যপ্রাচ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। আগামী ২১ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

সেই রাত ছিলো ভয়ঙ্কর: মনীষা কৈরালা