শিরোনাম

ক্যারিয়ারসেরা বোলিং করে যা বললেন শরিফুল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ক্যারিয়ারসেরা বোলিং করে যা বললেন শরিফুল
শরিফুল ইসলাম

সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ দল। পরে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। টেস্টে ক্যারিয়ারসেরা বোলিংয়ে তুলে নিয়েছেন ৬ উইকেট।

ম্যাকাইতে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের বোলিং নিয়ে কথা বলেছেন শরিফুল। গত জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে শরিফুল ৬ উইকেট নিলেও সেদিন জিততে পারেনি দল।

সেই ম্যাচের সঙ্গে ম্যাকাই এর পারফরম্যান্স নিয়ে তুলনা প্রসঙ্গে শরিফুল বলেন, ‘অনুভূতি অবশ্যই ভালো। গতবার যেটা পেয়েছিলাম ওটাও ভালো লেগেছিল। সত্যি আরও ভালো লাগতো যদি সেই ম্যাচটা জিততাম। আমি এখন চিন্তা করছি না যে ৫ উইকেট পেয়েছি বলে খুব খুশি। যদি ম্যাচ জিতি তবে অনেক খুশি হবো।’

গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাতাসের কারণে বাঁহাতি পেসাররা একটু বাড়তি সুবিধা পেয়েছে কি না এমন প্রশ্নে শরিফুল জানান, ‘হ্যাঁ, আমরা ওই পাশ থেকে বোলিং করছিলাম। সেখানে বাতাস আমাদের বিপক্ষে ছিল, যার কারণে বল একটু বেশি সুইং করছিল।’

ম্যাকাই টেস্টের প্রথম দিনে শরিফুল ইসলাম ৩৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন।

/টিই/