প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আলোচনার মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করে উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন। এ সফর নিয়ে কোনও ধরনের তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। ভারতের সঙ্গে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে ভারতসহ কোনও দেশের সঙ্গেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপোস করা হবে না।
তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং কয়েকটি মামলার রায়ও হয়েছে। আরও কিছু মামলা বিচারাধীন। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ফলে শেখ হাসিনার বিষয়টি নতুন কোনও সিদ্ধান্তের বিষয় নয়; এটি দুদেশের মধ্যে চলমান একটি বিষয়।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী পর্যায়ের সফর হুট করে আয়োজন করা সম্ভব নয়। এ ধরনের সফরের আগে প্রয়োজনীয় আলোচনা ও প্রস্তুতি নিতে হয়। দুই দেশের সরকারপ্রধান যখন বৈঠকে বসবেন, সেটি শুধু আনুষ্ঠানিকতা নয়; এর পেছনে গুরুত্বপূর্ণ আলোচনা ও পর্যাপ্ত প্রস্তুতি থাকে।

গ্যাস-বিদ্যুতের সমাধান এক মাসে হবে না: অর্থমন্ত্রী