সিলেটে হাম ও উপসর্গে ৩ শিশুর মৃত্যু

সিলেটে হাম ও উপসর্গে ৩ শিশুর মৃত্যু
সিলেট সংবাদদাতা

গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া তিন শিশুর বয়সই ১০ মাসের নিচে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মোট ২৯৭ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত না হলেও এই সময়ে ৬৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর দেশজুড়ে হামের প্রাদুর্ভাবে দিন দিন দীর্ঘ হচ্ছে শিশুমৃত্যুর মিছিল। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮০ জনে। শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৩০ হাজার ২৫৫ শিশু হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৬০০ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট মোট ৬৮৫ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে।
এছাড়া এখন পর্যন্ত মোট ৯৫ হাজার ৩১ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

হামের প্রাদুর্ভাবে চার মাসে ৭৮০ শিশুর প্রাণহানি