‘মেসিই সর্বকালের সেরা, আর্জেন্টিনা শুধু মেসির দল নয়’

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পেনের তারকা মিডফিল্ডার রদ্রি। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, আর্জেন্টিনাকে কেবল মেসির ওপর নির্ভরশীল দল ভাবলে বড় ভুল হবে। মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে বিশ্বকাপ জিততে চায় স্পেন।
সংবাদ সম্মেলনে রদ্রি জানান, স্টেডিয়ামে অসংখ্য স্প্যানিশ সমর্থক দেখে তারা দারুণ অনুপ্রাণিত। মাঠে নিজেদের সবকিছু উজাড় করে দিয়ে এই সমর্থনের প্রতিদান দিতে চান তারা। স্পেনের বর্তমান প্রজন্মকে নিয়ে আশাবাদী এ ফুটবলার বলেন, তারা ধাপে ধাপে বড় হয়েছেন। নেশনস লিগ ও ইউরো জয়ের পর এবার তাদের সামনে বিশ্বকাপ জিতে এ প্রজন্মকে ফুটবল ইতিহাসে অমর করে রাখার এক দারুণ সুযোগ এসেছে। ফাইনালের প্রতিপক্ষকে সবচেয়ে কঠিন আখ্যা দিয়ে তিনি বলেন, মাঠে হারার ভয়ের চেয়ে তাদের জেতার ক্ষুধাই অনেক বেশি থাকবে।
স্পেনের খেলার ধরন প্রসঙ্গে স্প্যানিশ অধিনায়ক বলেন, তাদের নির্দিষ্ট কোনো একক কৌশল নেই। পরিস্থিতি ও প্রতিপক্ষ অনুযায়ী তারা যেকোনো পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেন। মেসিকে নিয়ে কথা বলার সময় বিন্দুমাত্র দ্বিধা না করে তাকে ইতিহাসের সেরা মানলেও রদ্রি মনে করেন, এই মুহূর্তে আর্জেন্টিনা ও স্পেনই দলগতভাবে বিশ্বের সেরা দুটি দল।
টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা আর্জেন্টিনার লড়াকু ও প্রতিযোগিতামূলক মানসিকতার প্রশংসা করে রদ্রি সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি জানান, ম্যাচে যদি কোনো আগ্রাসী পরিবেশ তৈরি হয়, তবে স্পেনের খেলোয়াড়রা তা পুরোপুরি উপেক্ষা করবেন। প্রতিপক্ষের কোনো উসকানিতে পা না দিয়ে মাথা ঠান্ডা রেখে খেলাই স্পেনের মূল লক্ষ্য।

মেসি-ইয়ামালকে নিয়ে যা বললেন বার্সা সভাপতি