শিরোনাম

মেসি-ইয়ামালকে নিয়ে যা বললেন বার্সা সভাপতি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসি-ইয়ামালকে নিয়ে যা বললেন বার্সা সভাপতি
লিওনেল মেসি (বাঁয়ে) ও লামিনে ইয়ামাল (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। হাইভোল্টেজ এ ফাইনালকে ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা এখন তুঙ্গে। মাঠের লড়াইয়ের আগে দুই দলের দুই তারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামালকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাে।

বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি ‘লা মাসিয়া’ থেকে উঠে আসা এ দুই ফুটবলারের প্রশংসা করেন লাপোর্তা। তিনি বলেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে লা মাসিয়ার দুই প্রজন্মের প্রতিনিধিকে দেখা ক্লাবটির জন্য অত্যন্ত গর্বের বিষয়। বার্সা সভাপতি জানান, মেসি ও ইয়ামাল দুইজনেই তাদের একাডেমি থেকেই উঠে এসেছে। এটি প্রমাণ করে লা মাসিয়া শুধু ভালো ফুটবলার তৈরি করে না, বরং ফুটবলের ভবিষ্যৎও গড়ে দেয়। লাপোর্তা মেসিকে বার্সেলোনার গৌরবময় ইতিহাসের প্রতীক এবং ইয়ামালকে নতুন যুগের প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেন।

তবে এ দুই তারকার মধ্যে কোনো ধরনের তুলনা করতে রাজি নন বার্সা সভাপতি। তার মতে, মেসি ও ইয়ামাল সম্পূর্ণ ভিন্ন সময়ের দুই অনন্য প্রতিভা। মেসি নিজের কীর্তিতে অনন্য এবং তিনি ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা নাম। অন্যদিকে তরুণ ইয়ামাল অসাধারণ সৃজনশীলতা ও ফুটবল বুদ্ধিমত্তা নিয়ে বর্তমানে চমৎকার খেলছেন। ভবিষ্যতে আরও উঁচুতে পৌঁছানোর সামর্থ্য রাখেন। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়ানো মেসির অভিজ্ঞতা আর বিশ্ব ফুটবলের আগামী দিনের মুখ ইয়ামালের তারুণ্যের এই লড়াইয়ে ফুটবলপ্রেমীরা একই সঙ্গে ইতিহাসের বর্তমান ও ভবিষ্যৎকে দেখতে পাবেন।

/এমএকে/