দিওয়ালিতে ভক্তদের কী উপহার দিচ্ছেন করণ জোহর

সিটিজেন ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ফিরছে ছোট পর্দার জনপ্রিয় ও আলোচিত টক শো ‘কফি উইথ করণ’। নির্মাতা ও সঞ্চালক করণ জোহর নিজেই জানিয়েছেন, আগামী দিওয়ালিতে শুরু হবে শোটির নবম সিজন।
সম্প্রতি ‘দ্য উইক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিজন ৯-এর ফেরার ঘোষণা দেন করণ জোহর। এক দর্শক শোটি কবে ফিরছে জানতে চাইলে মুচকি হেসে তিনি বলেন, দিওয়ালি। সিজন ৯।
এর আগে ২০২৪ সালে শেষ হয়েছিল শোটির অষ্টম সিজন। ‘কফি উইথ করণ’ মানেই যেন বিতর্ক, খোলামেলা আলাপ আর তারকাদের ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প। গত সিজনে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন নিজেদের সম্পর্ক নিয়ে কিছু মন্তব্য করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেন। সেই মন্তব্য নিয়ে ট্রলও কম হয়নি।
এ ছাড়া শর্মিলা ঠাকুর, সাইফ আলি খান, কারিনা কাপুর, আলিয়া ভাট, সানি দেওল ও ববি দেওলের মতো তারকাদের উপস্থিতিতে অষ্টম সিজন ছিল বেশ জমজমাট।
এই শোয়ের পুরোনো পর্বগুলোর দিকে তাকালেও দেখা যায়, বিতর্ক যেন এর অবিচ্ছেদ্য অংশ। সোনম কাপুর ও দীপিকা পাড়ুকোনের রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য কিংবা ঐশ্বরিয়া রাইকে নিয়ে ইমরান হাশমির বিতর্কিত মন্তব্য আজও দর্শকদের আলোচনায় উঠে আসে।
এমনকি ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াও এই শোতে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করে বড় সমালোচনার মুখে পড়েছিলেন, যা তার ক্যারিয়ারেও প্রভাব ফেলেছিল।
তবে সব বিতর্ককে ছাপিয়ে যায় কঙ্গনা রানাউতের সেই বহুল আলোচিত পর্ব। সেখানে তিনি করণ জোহরের মুখোমুখি বসে তাকে ‘স্বজনপোষণের ধ্বজাধারী’ এবং ‘মুভি মাফিয়া’ বলে আক্রমণ করেন। ২০১৪ সালের সেই পর্ব আজও বলিউডের ‘ইনসাইডার বনাম আউটসাইডার’ বিতর্কের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
২০০৪ সালে শুরু হওয়া ‘কফি উইথ করণ’ দুই দশক ধরে দর্শকদের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছে। নতুন সিজনেও তারকার আড্ডা, ব্যক্তিগত স্বীকারোক্তি ও নতুন বিতর্ক সব মিলিয়ে আবারও জমে উঠবে বলে আশা করছেন ভক্তরা।

জমি কিনে বিপাকে বলিউড অভিনেত্রী সোনালি