মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

যশোর সংবাদদাতা

এবার এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘মা-বোনদের রান্নার কষ্ট কমাতে তাদের এলপিজি কার্ড দেওয়া হবে। দুইদিন আগে আমরা নতুন এই সিদ্ধান্ত নিয়েছি।’ সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলায় উলসী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন শেষে বক্তব্যকালে এ ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে আমরা চেষ্টা করবো– দেশের সব মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে। এতে তারা সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারবেন, পাশাপাশি হাঁস-মুরগি লালন-পালনের মতো ছোট ছোট উদ্যোগ নিতে পারবেন। পাশাপাশি নতুন আরেকটি সিদ্ধান্ত নিয়েছে সরকার।’
তিনি বলেন, ‘মা-বোনদের রান্নার ব্যাপারে খুব কষ্ট হয়। সেটা শহর হোক-বা গ্রামে। তারা অনেক কষ্ট করে পরিবারের জন্য রান্না করেন। আমরা যেমন সারাদেশের মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছি, তেমনি তাদের আরেকটি কার্ড দিতে চাই–সেটি হবে এলপিজি কার্ড। এতে মায়েদের রান্নার কষ্ট অনেকটা কমে যাবে।
খাল খনন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ‘আগামী পাঁচ বছরে সারাদেশে আমরা ২০ হাজার কিলোমিটার খাল খনন করবো। যাতে সাধারণ মানুষ, কৃষক, যুবক, গৃহিণী সবাই উপকৃত হয়। কারণ বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে। আমাদের রাজনীতি মানুষের ভাগ্যন্নয়নের রাজনীতি।’
খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, এদিন সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নেমেই বিএনপি নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। এসময় সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর বাসযোগে যশোরের শার্শা উপজেলার উদ্দেশে রওনা দেন।

মানুষের ভাগ্যন্নয়নের রাজনীতি করে বিএনপি: প্রধানমন্ত্রী