৭ জুন থেকে শুরু এইচএসসি পরীক্ষা

৭ জুন থেকে শুরু এইচএসসি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল হায়দার সিটিজেন জার্নালকে বলেন, ‘আজ (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা ৭ জুন শুরু হবে এ সংক্রান্ত একটি আলোচনা হয়েছে। তবে পরীক্ষার রুটিন দেওয়ার পর বিষয়টি চূড়ান্ত হবে।’
সাধারণত পরীক্ষা শুরুর অন্তত দুই মাস আগে পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হয়। বোর্ডের আরেকটি সূত্র জানিয়েছে, ৭ জুন থেকে পরীক্ষা শুরু করার লক্ষ্যে অভ্যন্তরীণ সব প্রস্তুতি এরইমধ্যে শুরু হয়েছে।
এদিকে, এ বছর থেকে এইচএসসি পরীক্ষায় একটি বড় পরিবর্তন আসছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে তা চালু ছিল না।