শিরোনাম

প্রতিটি উপজেলায় কারিগরি স্কুল হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রতিটি উপজেলায় কারিগরি স্কুল হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর লক্ষ্য হলো দেশের সব উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করা বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কারিগরি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ইস্যুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের নোটিশের বিষয়ে কথা বলতে গিয়ে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ১৯৯৬ ও ২০০১ সালে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া ৬৪ জেলায় টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। যা বর্তমানে কার্যকর রয়েছে। একই সময়ে এসএসসি পর্যায়ে ভোকেশনাল শিক্ষাও চালু করা হয়েছিল।

তিনি বলেন, আমি আনন্দিত যে প্রধানমন্ত্রী এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। জুলাই বিপ্লবের পর কারিগরি শিক্ষা নিয়ে সবার মধ্যে নতুন করে উপলব্ধি তৈরি হয়েছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এ খাতের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার।

/এসবি/