ইউরোপে পোশাক রপ্তানিতে ধস যেসব কারণে

ইউরোপে পোশাক রপ্তানিতে ধস যেসব কারণে
মরিয়ম সেঁজুতি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ২০২৬ সালের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধস নেমেছে। ইইউর দেশগুলো আমদানি কমিয়ে দেওয়ায় বাংলাদেশের পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এতে এই খাতের বড় বড় ব্যবসায়ী ও কারথানার মালিকেরা চিন্তিত হয়ে পড়েছেন।
ইউরোস্ট্যাটের সর্বশেষ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইইউতে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৪৮ শতাংশ হ্রাস পেয়েছে।
ইইউর বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় হলেও চলতি বছরের প্রথম মাসেই হঠাৎ এই বাজারে প্রবৃদ্ধি হঠাৎ কমে যায়। বিষয়টি দেশের তৈরি পোশাক খাতের জন্য এক বড় ধরনের বিপর্যয়ের ইঙ্গিত। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক খাতে রপ্তানি এক বছরেই ২৫ দশমিক ২৫ শতাংশ কমে গেছে।
রপ্তানি কমার উল্লেখযোগ্য কয়েকটি কারণ
সংশ্লিষ্টরা মনে করেন, বিশ্বের বিভন্ন দেশ থেকে ইইউর বাজারে পোশাক রপ্তানি আয়ের এই বিশাল পতনের পেছনে দুটি কারণ কাজ করেছে। এর মধ্যে প্রথম কারণটি হচ্ছে ইউরোপের বাজারে পোশাক রপ্তানির পরিমাণ ৮ দশমিক ৩৬ শতাংশ কমে যাওয়া। দ্বিতীয় কারণ হচ্ছে পোশাকের গড় ইউনিট মূল্য বা প্রতি কেজি পোশাকের দাম ৭ দশমিক ৭৬ শতাংশ হ্রাস পাওয়া। অর্থাৎ, ইউরোপের ক্রেতারা এখন কেবল কম পরিমাণ পোশাক কিনছেন তা-ই নয়, তারা আগের চেয়ে অনেক কম দামেও পোশাক কিনছেন। এ ছাড়া পোশাকের মূল্য নিয়ে রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অযৌক্তিক প্রতিযোগিতাও রপ্তানি কমে যাওয়ার একটি বড় কারণ।
রপ্তানির প্রবণতা বিশ্লেষণ
গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ ইউরোপে পোশাক রপ্তানি করে যেখানে প্রায় ১ দশমিক ৯১ বিলিয়ন ইউরো আয় করেছিল, চলতি বছরের একই মাসে তা নেমে এসেছে ১ দশমিক ৪৩ বিলিয়ন ইউরোতে ( বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ২০ হাজার ১৬৩ কোটি টাকা)। বাংলাদেশের রপ্তানি কমেছে ১৭ দশমিক ৪৯ শতাংশ এবং পণ্যের গড় দাম কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ।
প্রতিযোগীদের অবস্থা
ইইউর বাজারে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর রপ্তানি আয়ও কমেছে। ইইউর বাজারে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ চীনের রপ্তানি ৬ দশমিক ৯০ শতাংশ কমেছে। চীন গত বছরের জানুয়ারিতে যেখানে ২ হাজার ৩৮৯ দশমিক ৭৩ মিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করেছে সেখানে চলতি বছরের জানুয়ারিতে করেছে প্রায় ২ হাজার ২২৫ মিলিয়ন ইউরোর পোশাক। তবে চীন তাদের রপ্তানির পরিমাণ ১ দশমিক ২১ শতাংশ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে প্রতি ইউনিট পোশাকের দাম ৮ দশমিক ০১ শতাংশ কমিয়ে।
অন্যদিকে, তুরস্কের রপ্তানি আয় ২৯ দশমিক ১২ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রায় ৬২০ মিলিয়ন ইউরোতে। ভারত, পাকিস্তান, ভিয়েতনাম এবং কম্বোডিয়ার মতো দেশগুলোর পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
বাজার বিশ্লেষণ
ইউরোপের এই বাজার পরিস্থিতি নিয়ে অর্থনৈতিক বিশ্লেষক ও পোশাক খাতের ব্যবসায়ীরাা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে পোশাক খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের ( বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল সিটিজেন জার্নালকে বলেন, ইউরোপের বাজারে রপ্তানিতে ২৫ শতাংশের বেশি পতন কেবল একটি সংখ্যার পরিবর্তন নয়, বরং এটি একটি কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত। গত কয়েক বছর ধরে ইউরোপে উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। তিনি বলেন, ‘ সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো আমাদের গড় ইউনিট মূল্য ৯ শতাংশের বেশি কমে যাওয়া। উৎপাদন খরচ যেখানে বাড়ছে, সেখানে পণ্যের দাম কমে যাওয়া আমাদের কারখানার সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।”
ভবিষ্যতের চ্যালেঞ্জ ও করণীয়
অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংকটের মধ্যে টিকে থাকতে হলে বাংলাদেশকে প্রচলিত পোশাকের বাইরে উচ্চমূল্যের এবং কৃত্রিম তন্তুর পোশাক তৈরিতে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে কারখানার কর্মদক্ষতা বাড়িয়ে উৎপাদন খরচ কমানো না গেলে বৈশ্বিক এই প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে এই মন্দা ভাব যদি বছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত স্থায়ী হয়, তবে বাংলাদেশের সামগ্রিক বৈদেশিক মুদ্রা রিজার্ভের লক্ষ্যমাত্রা অর্জন এবং কর্মসংস্থানে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা আছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদেরা।