শিরোনাম

ইরানে হামলার পর বাড়লো তেলের দাম

সিটিজেন ডেস্ক
ইরানে হামলার পর বাড়লো তেলের দাম
ক্রুড অয়েল।

দক্ষিণ ইরানে মার্কিন হামলার পর বিশ্বাবাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তেহরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ সমাপ্তির আলোচনা চলাকালীন ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর ফলে এশিয়ার বাজারে দিনের শুরুতে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।

সংঘাত নিরসনে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের আশাবাদের মধ্যে তেলের দাম ৭ শতাংশ পর্যন্ত কমেছিল। তবে নতুন হামলার পর ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১.৪০ ডলার বা ১.৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৭.৫৬ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯১.২৫ ডলারে দাঁড়িয়েছে। সোমবার (২৫ মে) সর্বশেষ লেনদেন মূল্যের চেয়ে সামান্য বেশি হলেও শুক্রবারের মূল্যের চেয়ে ৫.৩০ ডলার বা ৫.৫ শতাংশ কম।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/