ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খবরে কমলো তেলের দাম

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর কমেছে জ্বালানি তেলের দাম। শুক্রবার (২৯ মে) তেলের মূল্য ১ শতাংশের বেশি কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১.৩২ শতাংশ বা ১.২৪ ডলার কমে ব্যারেল প্রতি ৯২.৪৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ১.৩৮ ডলার বা ১.৫৫% কমে ব্যারেল প্রতি ৮৭.৫২ ডলারে নেমেছে।
রয়টার্স জানিয়েছে, এই সপ্তাহে ব্রেন্টের দাম ১০.৫% কমেছে। যা ৬ এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দাম ৯.২% কমেছে, যা ১৩ এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির ফলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে।

সমঝোতায় যুক্তরাষ্ট্র-ইরান, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা