১০২ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন এবং অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্যের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১০২ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের জুন মাসে এসব নিলামযোগ্য পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রি করা হবে। মঙ্গলবার (২ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত নিলামের বিশেষ আদেশ নং- ৮২/২০২৫/কাস্টমস অনুসারে ই-অকশন-৬/২০২৬ এ ৪৪ লটে ১০২ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি-যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইম স্টোন, ফেব্রিক্স, ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার, গৃহস্থালি পণ্য ইত্যাদি। এসব পণ্যচালানের নিলামে কোন সংরক্ষিত মূল্য থাকছে না।
নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এই নিলাম কার্যক্রম পরিচালিত হবে। নিলাম কার্যক্রম অধিকতর প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শন করে অনলাইনে বিড করার ব্যবস্থা রয়েছে। আগ্রহী ক্রেতাগণ ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই- অকশন পোর্টালে নিবন্ধন করে অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন। অনলাইনের পাশাপাশি জামানতের পে-অর্ডার ও আনুষঙ্গিক কাগজপত্র দরপত্র বাক্সে দাখিল করতে হবে। সর্বোচ্চ দরদাতাগণকে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর প্রযোজ্য শর্ত পরিপালন সাপেক্ষে পণ্যসমূহ খালাস গ্রহণ করতে হবে।
আগামী ১৮ জুন ই-অকশন-৬/২০২৬ এর দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিডারগণকে ই- অকশন পোর্টাল ভিজিট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চট্টগ্রাম বন্দরকে কন্টেইনার জট মুক্ত করতে এ নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

হিলি কাস্টমসে নিলামে উঠছে ৭৬ যানবাহন