ফোর্বসের তালিকায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

বিনোদন ডেস্ক

মর্যাদাপূর্ণ বৈশ্বিক স্বীকৃতি ‘ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০ এশিয়া’ ২০২৬ তালিকায় জায়গা করে নিয়েছেন হানিয়া আমির। পাকিস্তানের জনপ্রিয় এ অভিনেত্রী বিনোদন ও ক্রীড়া ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে জায়গা পেয়েছেন। এ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্রমবর্ধমান বাণিজ্যিক সাফল্য ও অন্যতম প্রভাবশালী তরুণ ব্যক্তিত্ব হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন এ তারকা।
২০১৬ সালে বড় পর্দায় অভিষেকের পর থেকে হানিয়া আমিরের গৌরবময় পথচলার কথা বিশেষভাবে উল্লেখ করেছে ফোর্বস। বর্তমানে ইনস্টাগ্রামে ২ কোটিরও বেশি অনুসারী রয়েছে পাকিস্তানের নারী তারকার। ফোর্বসের মতে, বিভিন্ন জনপ্রিয় নাটকে দুর্দান্ত অভিনয় এবং ভৌগোলিক সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে কোটি দর্শকের মন জয় করার অনবদ্য ক্ষমতাই তাকে এ আন্তর্জাতিক সম্মান এনে দিয়েছে।
কেবল অভিনয়ই নয়, বিনোদন দুনিয়ায় তার ক্রমবর্ধমান প্রভাবের কথাও উঠে এসেছে এ তালিকায়। বিশেষ করে, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসতে যাওয়া বহুল প্রতীক্ষিত সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেত লো’-তে তার অন্তর্ভুক্তি চলতি বছরের শেষের দিকে আন্তর্জাতিক দর্শকদের মাঝে তাকে আরও বড় পরিসরে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
ফোর্বসের এ স্বীকৃতি শুধু তার অভিনয় দক্ষতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তার সামাজিক দায়বদ্ধতা ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রচারণার প্রতি অঙ্গীকারকেও সম্মানিত করেছে। সম্প্রতি জাতিসংঘ নারী সংস্থার জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে তার নিযুক্ত হওয়ার বিষয়টি ফোর্বস বিশেষভাবে হাইলাইট করেছে। অভিনয় দক্ষতা ও সমাজসেবার এ দ্বিমুখী সমন্বয় হানিয়াকে পাকিস্তানের আধুনিক সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ক্যারিয়ারের এমন এক ব্যস্ততম ও সফল সময়ে এ বড় অর্জনকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।

রণবীরকে অসহযোগিতার নির্দেশ প্রত্যাহার