শিরোনাম

ট্রাম্পের ঘোষণায় কমলো তেলের দাম

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
ট্রাম্পের ঘোষণায় কমলো তেলের দাম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানে হামলা বাতিল করার ট্রাম্পের সিদ্ধান্তের পর বাজারে উদ্বেগ কমেছে। এতে তেলের দাম হ্রাস পেয়েছে।

শুক্রবারে (১২ জুন) রাত ১২টা ৪২ মিনিটে ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য ব্যারেলপ্রতি ১.২১ ডলার বা ১.৩ শতাংশ কমে ৮৯.১৭ ডলারে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১.২৩ ডলার বা ১.৪ শতাংশ কমে ৮৬.৪৮ ডলারে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে উভয় সূচকে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। ব্রেন্ট ক্রুডের দাম সাপ্তাহিক হিসাবে ৪.২ শতাংশ কমেছে। আর টেক্সাস ইন্টারমিডিয়েট কমেছে ৪.৪ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছিল।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/