শিরোনাম

ইরানে হামলা বাতিল করলেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
ইরানে হামলা বাতিল করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। তবে তেহরানের বিরুদ্ধে সর্বশেষ চালানো হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তেহরানের সঙ্গে উচ্চ-পর্যায়ের আলোচনায় একটি যুগান্তকারী সাফল্যের কথা উল্লেখ করে, তিনি ইরানের ওপর নির্ধারিত বোমা হামলা বাতিল করেছেন। এর আগে ট্রাম্প ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হবে বলে সতর্ক করেছিলেন।

এর আগে একটি মার্কিন অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার জন্য তেহরানকে দায়ী করে বুধবার (১০ জুন) ভোরে ইরানের বিভিন্ন শহরে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরান।

দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। সেইসঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/