আজকের স্বর্ণের দাম: ৩০ আগস্ট ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৩০ আগস্ট ২০২৬
অনলাইন ডেস্ক

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ এখন এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
বাজুসের নির্ধারিত নতুন দর শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সেই হিসাবে আজ রোববার (৩০ আগস্ট) দেশের বাজারে একই দরে স্বর্ণ বিক্রি হচ্ছে।
কোন ক্যারেটের স্বর্ণের দাম কত
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৯৯৬ টাকা প্রতি ভরি।
রুপার দামও কমেছে
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও পরিবর্তন এনেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
একইভাবে ২১ ক্যারেটের রুপা প্রতি গ্রাম ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ৩৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি গ্রাম ২৮৫ টাকায় বিক্রি হবে।
কেন কমল স্বর্ণের দাম
বাজুস জানিয়েছে, দেশের স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এর প্রভাব বিবেচনায় নিয়ে সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনার পর স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
বাজুসের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে স্বর্ণের অলংকার কেনার ক্ষেত্রে নির্ধারিত দামের পাশাপাশি ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
/এবি/

স্বর্ণের পুরনো গয়না কখন বিক্রি করা ভালো
স্বর্ণ কেনার সঠিক সময় কখন, কী কী বিষয় খেয়াল রাখবেন