সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা লাভ
জ্যেষ্ঠ প্রতিবেদক

সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা লাভ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ২০: ৪১

সোনালী ব্যাংক। ছবি: সিটিজেন জার্নাল
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে থাকা সোনালী ব্যাংক ২০২৫ সালে ইতিহাসের সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। অডিট করা আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৩ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি। মূলত, বিনিয়োগ থেকে আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির কারণেই এমনটি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষণে দেখা যায়, ব্যাংকটির আয়ের বড় অংশ এসেছে সরকারি বন্ডে বিনিয়োগ থেকে। এই খাত থেকে এক বছরে আয় প্রায় ৫৫ শতাংশ বেড়ে ৯ হাজার ৭৯৯ কোটি টাকায় পৌঁছেছে। ঝুঁকিমুক্ত এবং স্থিতিশীল রিটার্নের কারণে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাড়ানো ব্যাংকটির জন্য লাভজনক হয়েছে। অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে, বেসরকারি খাতে ঋণ বিতরণে নানা চ্যালঞ্জের কারণে অন্য ব্যাংকগুলোও সরকারি বন্ডে বিনিয়োগকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে।
তবে মুনাফার এই উল্লম্ফনের বিপরীতে ব্যাংকটির মূল ব্যাংকিং কার্যক্রমে দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। ২০২৫ সালে ব্যাংকটির নিট সুদ আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ খাতে আয় ৭৭ শতাংশ হ্রাস পেয়ে মাত্র ৩৩৭ কোটি টাকায় নেমে এসেছে। এর প্রধান কারণ হিসেবে ঋণ থেকে সুদ আয় কমে যাওয়া এবং আমানতের ওপর বেশি সুদ নির্ধারণকে দায়ী করা হচ্ছে। অর্থাৎ, ব্যাংকটির প্রচলিত ঋণভিত্তিক আয়ের জায়গা সংকুচিত হলেও বিকল্প বিনিয়োগ থেকে আয় সেই ঘাটতি পুষিয়ে দিয়েছে।
তবে ব্যাংকিং খাতের বিশেষজ্ঞদের মতে, এই ধরনের মুনাফা কাঠামো দীর্ঘমেয়াদে টেকসই নাও হতে পারে। কারণ, একটি ব্যাংকের মূল শক্তি হওয়া উচিত ঋণ বিতরণ ও সুদ আয়ের ধারাবাহিকতা। কিন্তু সেখানে দুর্বলতা থাকলে ভবিষ্যতে তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বেসরকারি খাতে বিনিয়োগ কমে গেলে সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে।
এদিকে শেয়ারপ্রতি আয় বা ইপিএস-এও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ২০২৫ সালে ব্যাংকটির ইপিএস বেড়ে ২৮ টাকা ৯৯ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরে ছিল ২১ টাকা ৮২ পয়সা। বিনিয়োগ থেকে উচ্চ আয়ের প্রভাবই এই বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।
সার্বিক চিত্রে, ব্যাংকটির সাম্প্রতিক মুনাফা প্রবৃদ্ধি একদিকে যেমন শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে এটি ব্যাংকটির আয় কাঠামোর পরিবর্তনের দিকটিও সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতে টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে ঋণখাতে কার্যকারিতা বাড়ানো এবং সুদ আয়ের ভিত্তি শক্তিশালী করার ওপর জোর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/এমআর/