ছয় মাসে ব্র্যাক ব্যাংকের রেকর্ড ১,৪২৩ কোটি টাকা মুনাফা
ছয় মাসে ব্র্যাক ব্যাংকের রেকর্ড ১,৪২৩ কোটি টাকা মুনাফা
চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্র্যাক ব্যাংক পিএলসির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৯০৬ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় নিট মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ।




















