শিরোনাম

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিইও হলেন পারভেজ সাইফুল ইসলাম

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিইও হলেন পারভেজ সাইফুল ইসলাম
মো. পারভেজ সাইফুল ইসলাম (ছবি: সংগৃহীত)

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে পদোন্নতি লাভ করেছেন মো. পারভেজ সাইফুল ইসলাম। সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সেলস কনফারেন্সে এই ঘোষণা দেওয়া হয়।

কনফারেন্সে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ২৫ বছর পূর্তি এবং টানা সপ্তমবারের মতো সেলস টার্গেট অর্জনের সাফল্য উদযাপন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে পারভেজ সাইফুল ইসলাম সেলস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন অপ্টিমাইজেশন এবং বিজনেস স্কেলিং-এ কৌশলী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পদোন্নতি প্রসঙ্গে তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, ‘এই সুযোগ্য নেতৃত্বে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ দেশের বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক বাজারেও সাফল্যের ধারা বজায় রাখবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, এফএমসিজি খাতে মো. পারভেজ সাইফুল ইসলামের আছে দীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতা। সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি একই কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত ছিলেন।

রাঁধুনী, রুচি এবং চাষীর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর ধারাবাহিক প্রবৃদ্ধি ও সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মো. পারভেজ সাইফুল ইসলাম।

/টিই/